নীলফামারীর কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মেরাজুল ইসলাম (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ধরেয়ার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মেরাজুল ইসলাম বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা ও সৌমি পরিবনের হেলপার ছিল।
সৌমি পরিবহনের সুপারভাইজার ফয়সাল হোসেন জানান, ডিমলা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সৌমি পরিবহনের একটি বাস ধরেয়ার বাজার সংলগ্ন স্থানে এলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সময় হেলপার মেরাজুল হক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলে পা আটকে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌমি পরিবহনের বাসটি ও নিহত মেরাজুল ইসলামের লাশ কিশোরগঞ্জ থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।



