হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত আসামি নিয়ে থানায় ফেরার পথে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
নিহত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম
নিহত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে পলাতক এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪৯) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত আসামি নিয়ে থানায় ফেরার পথে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর নিহতের লাশ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।