নাটোরের নলডাঙ্গায় পৌর জামায়াতের উদ্যোগে ঈদসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার জামায়াত অফিসে পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও গরিবদের মাঝে এ ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও পৌর জামায়াতের আমির মো: আব্দুল বারি, জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো: জিয়াদুল ইসলাম, পৌরসভার সেক্রেটারি মো: সমসের আলী, শ্রমিক কল্যাণের নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমুখ।



