মিরসরাই উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

‘দাওয়াতি কাজের গতি আরো বৃদ্ধি করে ময়দান অনুকূলে আনতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা জনগণ বরদাশত করবে না।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
জামায়াতের দায়িত্বশীল সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা আমির মো: নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো: আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকরসহ উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আব্দুল জব্বার বলেন, ‘দাওয়াতি কাজের গতি আরো বৃদ্ধি করে ময়দান অনুকূলে আনতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা জনগণ বরদাশত করবে না। জনগনকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।’