জামালপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

আজ সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি লাইনে বসে ছিলেন। ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
নিহত কুরমান আলীর লাশ
নিহত কুরমান আলীর লাশ |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুরমান আলী উপজেলার আদ্রা ইউনিয়নের বাঘাডোবা এলাকার মরহুম আহাল আলী শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুরমান আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এছাড়া তিনি কানে শুনতে পান না। আজ সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি লাইনে বসে ছিলেন। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।