মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ বালুভর্তি ২ ট্রাক জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই উপজেলার করেরহাট রেঞ্জের সামনের খিল এলাকার লক্ষ্মীছড়া খাল থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ বালুভর্তি ২ ট্রাক জব্দ
মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ বালুভর্তি ২ ট্রাক জব্দ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই উপজেলার করেরহাট রেঞ্জের সামনের খিল এলাকার লক্ষ্মীছড়া খাল থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।

করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: মাহদী হাসান বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সফিকুল ইসলামের নির্দেশে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষ্মীছড়া খালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু ভর্তি অবস্থায় ফেনী-ট-১১-০৬৭৯ ও চট্টমেট্রো-ট-১১-৯৩১২ নম্বরের দুটি ট্রাক জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

তিনি বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো: আসলাম হোসেন ও ধুমঘাট বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেস্টার মো: সোহেল রানাসহ বনবিভাগের কর্মকর্তারা অংশ নেন।