সৌদি আরবের সাথে মিল রেখে কটিয়াদীর একাংশের ঈদুল ফিতর উদযাপন

পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামেও পবিত্র ঈদুল ফিতরের জামাত উদযাপিত হয়েছে।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
একদিন আগেই ঈদ উদযাপন করছে কিশোরগঞ্জের একাংশ
একদিন আগেই ঈদ উদযাপন করছে কিশোরগঞ্জের একাংশ |নয়া দিগন্ত

প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সাথে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে বাহেরচর মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এভাবে পবিত্র রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। নামাজের পর একে-অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

এদিকে, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামেও পবিত্র ঈদুল ফিতরের জামাত উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কলাদিয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ পৃথকভাবে হযরত আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত আদায় করেন।

জানা যায়, প্রায় আড়াই শ’ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ:) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

Topics