সিরাজদিখানে জুয়ার আসরে অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার এ অভিযান পরিচালিত হয়।

Location :

Munshiganj
গ্রেফতার জুয়াড়িরা
গ্রেফতার জুয়াড়িরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫১ হাজার ৫০০ টাকা এবং দুই প্যাকেট তাস উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতাররা হলেন নুর উদ্দিন (৫৪), জাহাঙ্গীর (৪০), মাসুম গাজী (৪০), আনোয়ার কাজী (৫২) ও সিরাজুল কাজী (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো: মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে কাজীরবাগ এলাকার একটি টিনশেড ঘর থেকে জুয়ার আসর বসানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে জুয়ার আসর বসার অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের আলোকে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।