মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজবাড়ীতে মানববন্ধন

মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নয়া দিগন্ত অনলাইন
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন |নয়া দিগন্ত

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, যুগ্ম আহবায়ক নিক্সন শফিক ও সুমন শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ, বিএনপি নেতা ইউনুস আলী টিক্কাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।