উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকার ধামরাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।
মো: আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় মাধ্যমিক স্কুল ও কলেজগুলো অংশগ্রহণ করেছে।



