ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) পাবলিক হলে ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার ও উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুকন উদ্দীন, বোকাইনগর কামিল মাদরাসার প্রিন্সিপাল সাইদুর রহমান, লামাপাড়া আদর্শ মাদরাসার সুপার সৈয়দ শহিদুল ইসলাম, পুম্বাইল ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম, ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক, বোকাইনগর কামিল মাদরাসার আরবি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকির, ৮ নম্বর ডৌহাখোলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, ৪ নম্বর মাওহা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সুলতান আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল বারি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, পৌর শাখার সভাপতি ডা: আব্দুর নূর ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবিরসহ অনেকে।
ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে উপস্থিত মুসল্লিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন।



