সিরাজগঞ্জে চাকা ফেটে উল্টে গেল বাস, নিহত ৩

নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাসচালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sirajgonj
দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ
দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ |সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় বাস উল্টে বাসচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাসচালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বিথী খাতুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোড ডিভাইডার এবং ওভারব্রিজের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজনের মৃত্যু হয়।

তিনি জানান, পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো এক নারী যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।