লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন পৌরসভা সড়কে জুবলি দীঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টাস থেকে ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার করা সিলগুলো তৈরির কোনো বৈধ অনুমতি নেই এবং এগুলো সম্পূর্ণ অবৈধ।
আটক সোহেল রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিলের অর্ডার দিয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
পরে পুলিশ তাকে গ্রেফতার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করে।



