আমির খসরু মাহমুদ চৌধুরী

১২ ফেব্রুয়ারি বিজয় অর্জন করতে না পারলে বিগত ১৭ বছরের ত্যাগের মূল্য থাকবে না

‘আমরা এখন যেমন ভালো আছি, তেমন ভালো থাকলে হবে না। আমাদের আরো ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অতন্দ্র প্রহরীর মতো ভোটকেন্দ্রে থাকতে হবে।’

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সাতকানিয়া রাস্তারমাথা মডেল মসজিদ এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী
সাতকানিয়া রাস্তারমাথা মডেল মসজিদ এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা এখন যেমন ভালো আছি, তেমন ভালো থাকলে হবে না। আমাদের আরো ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অতন্দ্র প্রহরীর মতো ভোটকেন্দ্রে থাকতে হবে। ১৭ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, তার চূড়ান্ত পরিণতি হবে আগামী ১২ তারিখ। যেদিন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে, সেদিনই আমাদের বিজয় নিশ্চিত হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতকানিয়া রাস্তারমাথা মডেল মসজিদ এলাকায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে আমাদের অগণিত নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। অনেকেই মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েছে। কেউ পুলিশ হেফাজতে, কেউ কারাগারে মৃত্যুবরণ করেছে। যদি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করতে না পারি, তাহলে এই ত্যাগের কোনো মূল্য থাকবে না।

এ সময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো: মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, এম এ রহিম প্রমুখ।