ঈদগাঁওয়ে শিবিরের ইফতার মাহফিল, চিত্রকর্মে জুলাই বিপ্লবের প্রতিরূপ

অনুষ্ঠানস্থলের পাশে স্থাপিত জুলাই বিপ্লব স্মরণে বিভিন্ন গ্রাফিতি ও চিত্রকর্ম আগত রোজাদারদের বেশ নজর কেড়েছে। এসব চিত্রকর্ম ও গ্রাফিতি অঙ্কন করেছে ঈদগাঁও উপজেলা ছাত্রশিবির।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল
ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সাধারণ শিক্ষার্থীদের সম্মানে তারুণ্যের ইফতার সন্ধ্যা’। এতে প্রদর্শিত চিত্রকর্মে জুলাই বিপ্লব ও জুলাইযোদ্ধাদের ফুটিয়ে তোলা হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে আলমাছিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এ ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষায়তনে অধ্যয়নরত সহস্রাধিক ছাত্রসহ কিশোর, তরুণ ও জনতা এতে অংশ নেন।

অনুষ্ঠানস্থলের পাশে স্থাপিত জুলাই বিপ্লব স্মরণে বিভিন্ন গ্রাফিতি ও চিত্রকর্ম আগত রোজাদারদের বেশ নজর কেড়েছে। এসব চিত্রকর্ম ও গ্রাফিতি অঙ্কন করেছে ঈদগাঁও উপজেলা ছাত্রশিবির। এতে ইংরেজিতে লেখা হয়েছে ‘জাস্টিস ফর হাদি’। বাংলায় লিখা আছে ‘জান দিবো জুলাই দিবো না’ ইত্যাদি শ্লোগান।

প্যান্ডেলের পশ্চিম পাশে ও মাদরাসার পুকুর পাড়ে স্থাপিত বড় আরেকটি চিত্রকর্মে শহীদ ওসমান হাদির রক্তরঞ্জিত ছবিও স্থান পেয়েছে।

ইফতার-পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আইয়ুব আনছারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান, উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, কক্সবাজার শহর শিবিরের সাবেক সভাপতি তৈয়ব উদ্দিন ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিনসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবির নেতা তানভিরুল ইসলাম। অনুষ্ঠানে প্যান্ডেল ও মঞ্চ সজ্জা ছিল আকর্ষণীয়।

আগত তরুণরা জানান, নবীন শিক্ষার্থীদের জন্য শিবিরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।