মুন্সীগঞ্জে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়ন পরিষদে ১৮ জন করে এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভায় ১৯ জন করে উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
দুস্থ, অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
দুস্থ, অসহায় ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ লক্ষ্যে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার জন্য ছয় লাখ ও গজারিয়া উপজেলার জন্য চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়ন পরিষদে ১৮ জন করে এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভায় ১৯ জন করে উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে। সর্বমোট ২০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি তিন হাজার টাকা করে সমানভাবে বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নে মোট ৩৭ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অবশিষ্ট উপকারভোগীদের মাঝে আগামীকাল (বুধবার) একযোগে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।