নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মামুন মাহমুদ

রোববার (১৫ মার্চ) বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
অধ্যাপক মামুন মাহমুদ
অধ্যাপক মামুন মাহমুদ |সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১৫ মার্চ) বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন মামুন মাহমুদ। এর আগে সদস্য সচিব হিসেবে জেলা বিএনপির নেতৃত্ব দেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অমানুষিক নির্যাতন ও জেল জুলুমে শিকার হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন মাহমুদ। নির্বাচনে মনোনয়ন না দিলেও বিকল্প মূল্যায়ন হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মামুন মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার।