শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে : অধ্যক্ষ বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj

শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

রোববার (১৫ মার্চ) বিকেলে বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।’

বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি রমজানের ফজিলত সম্পর্কে বলেন, ‘কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। একজন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল হক অলিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, শূরা সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।