পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশু মিয়াপুর হাটে অবৈধভাবে ঘর নির্মাণকালে দেয়াল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে মিয়াপুর হাটে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দ্বিতল ভবনের দেয়ালে ‘১ নম্বর খাস খতিয়ান জায়গায় উপর অবৈধ স্থাপনা’ লিখে সাঁটিয়ে দেন।
এ বিষয়ে আবুল কাশেম কাশু বলেন, ‘যেহেতু সরকারি হাটের ১ নম্বর খাস খতিয়ানের জায়গা তাই আমি আর স্থাপনা তুলবো না। সরকারের নির্দেশ মেনে নিলাম।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, ‘মিয়াপুর রসুলপুর হাটে পূর্ব থেকেই অবৈধ স্থাপনা রয়েছে। গতকাল একটা খবর পেয়েছি যে নতুন করে অবৈধ স্থাপনা তৈরি করে দখলের চেষ্টা হচ্ছে। পরে আমি নিষেধ করা সত্ত্বেও নির্মাণ কাজ অব্যাহত রাখে। সেটা আজকে এসে ভেঙে অপসারণ করে দিয়েছি।’



