মায়ানমারে পাচারকালে বোট ও ৫৫০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৮

নদীপথে মায়ানমারে পাচারের সময় বোটসহ বিপুল পরিমাণ সিমেন্ট (৫৫০) বস্তা উদ্ধার ও আট পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পূর্বজোন সদস্যরা।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারী
বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারী |নয়া দিগন্ত

নদীপথে মায়ানমারে পাচারের সময় বোটসহ বিপুল পরিমাণ সিমেন্ট (৫৫০) বস্তা উদ্ধার ও আট পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পূর্বজোন সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট ও বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোস্ট গার্ড পূর্বজোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মকিত রাতে নয়দিগন্তকে নিশ্চিত করেছেন।