রাজৈরে জামায়াতের ইফতার মাহফিল

প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের রোজা পালন করে সবাইকে তাক্বওয়ার গুণ অর্জন করার আহ্বান জানান।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা
ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভা শাখার উদ্যোগে পেশাজীবী, ব্যবসায়ী ও সুধীজনদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় মাহফিলটি অনুষ্ঠিত হয়।

‘সর্বজনীন কল্যাণে রমাদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রাজৈর পৌরসভার আমির শেখ মোশাররফ হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও মাদারীপুর জেলার সাবেক আমির মাওলানা আব্দুস ছোবহান খান, বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওসমান গণি, আলোচনা করেন টেকেরহাট আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মুহাইমিনুর মোল্লা প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন রাজৈর পৌরসভার সেক্রেটারি মাওলানা ফাইজুর রহমান মামুন। রাজৈর পৌরসভার ২ শতাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের রোজা পালন করে সবাইকে তাক্বওয়ার গুণ অর্জন করার আহ্বান জানান।