মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী জেনারেল (অব.) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিলেটে।
সোমবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং শাহপরান রহ: লতিফিয়া মাদরাসায় মরহুমের রূহের মাগফেরাত কামনায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
বাদ জোহর হযরত শাহজালাল রহ:-এর দরগাহ জামে মসজিদে দোয়া মাহফিলের পর বঙ্গবীর এম এ জি ওসমানীর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া পরিচালনা করেন শাহপরান রহ: লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল হক ভাদেশ্বরী।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মো: ছদরুল আলম চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, অধ্যাপক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শাহ মোশাহিদুর রহমান, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, হাফিজ জাহেদ আহমদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, সংগঠক শফিকুর রহমান, শাহবাজ আলী প্রমুখ।



