সোনাতলায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলার লোহাগাড়া নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

Location :

Sonatala
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলার লোহাগাড়া নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে নিহত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। পরে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়। এর আগে ওই এলাকায় কোনো দুর্গন্ধ ছিল না বলে জানান তারা।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’