কুমিল্লায় জামায়াতের ঈদ উপহার বিতরণ

সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
ঈদ উপহার বিতরণ
ঈদ উপহার বিতরণ |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর দক্ষিণ উপজেলার আমির মিজানুর রহমান, কাউন্সিলর ও কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসাইনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জামায়াতের কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’