মুলাদীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

‘রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরআনের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো।’

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Barishal
শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল
শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১মার্চ) বিকেল ৪টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মাহে রমজান শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা জামায়াতের আমির মো: হুমায়ুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু ছালেহ ও সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার সাবেক সভাপতি মো: সানাউল্লাহ সাজিদের পরিচালনায় বক্তব্য রাখেন মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মো: রফিকুল ইসলাম ও মুলাদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: হামিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মো: বাবর বলেন, ‘রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরআনের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো।’

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

অন্য বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।

ইফতার মাহফিলে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শত শত রোজাদার নিয়ে বিশেষ মোনাজাত করেন উপজেলা আমির মাওলানা আবু ছালেহ।