প্রায় ২০ মাস পর বন্ধ থাকার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে।
সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০-৫০ জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে প্রবেশ করেন।
এখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান।



