এমপি শওকতুল ইসলাম

মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ বিল মওকুফের বিষয় সংসদে উপস্থাপন করবো

মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে এনসি স্কুল মাঠে কুচকাওয়াজসহ নানা আয়োজন ছিলো।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে এনসি স্কুল মাঠে কুচকাওয়াজসহ নানা আয়োজন ছিলো।

দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম এমপি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। উনাদের পক্ষ থেকে একটি দাবি এসেছে ‘তাদের বিদ্যুৎ বিল মওকুফ করা’ বিষয়টি আমি সংসদে উপস্থাপন করবো।

তিনি বলেন, কুলাউড়াবাসী আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন আমি সর্বোচ্চটুকু দিয়ে তা রক্ষা করবো। আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদের এমপি, যারা ভোট দেননি আমি তাদেরও এমপি। আমি কুলাউড়াবাসীর এমপি হয়েই কাজ করতে চাই।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমলাকান্ত ভৌমিক, সাবেক আহ্বায়ক সুশীল চন্দ্র দে, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও সুলেমান আলী, সাবেক পৌর কাউন্সিলর কায়সার আরিফ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফারুক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংবাদিক খালেদ পারভেজ বখস ও আলাউদ্দিন কবির প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয়জামে মসজিদের ইমাম শামসুল ইসলাম, গীতা পাঠ অদিতা পাল চৈতি।