মাদারগঞ্জে স্কুল ক্রীড়া অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৮

জামালপুরের মাদারগঞ্জে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

Location :

Madarganj
মাদারগঞ্জে স্কুল ক্রীড়া অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৮
মাদারগঞ্জে স্কুল ক্রীড়া অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৮ |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল। এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হলেও হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কয়েকজনকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। তবে ঘটনার পর জড়িতরা দ্রুত এলাকা ছাড়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আহতদের কেউ গুরুতর নন বলেও জানান তিনি।

এদিকে ভবিষ্যতে এমন অনুষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।