বগুড়ায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশী মদের বোতল, চারটি মোবাইলফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
উদ্ধারকৃত অস্ত্রসহ আটক তিনজন
উদ্ধারকৃত অস্ত্রসহ আটক তিনজন |নয়া দিগন্ত

বগুড়ায় ‘হাতকাটা’ সৌরভ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ। আটকরা হলেন— মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। আটক তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশী মদের বোতল, চারটি মোবাইলফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন সাদাফ জানান, গ্যাংটির প্রধান ‘হাতকাটা সৌরভ’ এর আগে সেনাবাহিনীর এক অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে পাবনা জেলা কারাগারে আটক রয়েছেন। তার নেতৃত্বে গ্যাংয়ের সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। আটকদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।