মাজহারুল ইসলাম

হোসেনপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক শহর হিসেবে গড়তে চাই

এমপি মাজহারুল ইসলাম উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন, উপস্থিত সকলের বক্তব্য ও বিভিন্ন আলোচনা মনযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের ব্যাপারে উভয়পক্ষ একসাথে কাজ করার বিষয়ে একমত হন।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
মতবিনিময় সভা এমপি মাজহারুল ইসলাম
মতবিনিময় সভা এমপি মাজহারুল ইসলাম |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি মাজহারুল ইসলাম বলেছেন, ‘হোসেনপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক শহর হিসেবে গড়তে চাই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমপি মাজহারুল ইসলাম উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন, উপস্থিত সকলের বক্তব্য ও বিভিন্ন আলোচনা মনযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের ব্যাপারে উভয়পক্ষ একসাথে কাজ করার বিষয়ে একমত হন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান জিকো, প্রাণিসম্পদ অফিসার উজ্জল হোসাইন, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজি আসমা বেগমসহ হোসেনপুর উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।