বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় আলিয়া মাদরাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আমির মো: নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ ইকরাম হোসাইন, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন সভাপতি মো: সাহাব উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মো: শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো: শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
উপজেলা জামায়াতের আমির নুরুল কবির বলেন, ‘স্বাধীনতার সুফল আজও আমরা অর্জন করতে পারিনি। শাসকগোষ্ঠী বারবার ক্ষমতার অপব্যবহার করে আধিপত্যবাদকে টিকিয়ে রেখেছে। এতে করে স্বাধীনতা বারবার আগ্রাসনের স্বীকার হয়েছে। তাই আজ সময়ের দাবি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।’



