মির্জাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পটুয়াখালীর সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযানে পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং খাদ্য উৎপাদনস্থল অপরিচ্ছন্ন থাকায় মুসলিম সুইটসকে আট হাজার টাকা, মেসার্স দেবনাথ ট্রেডার্সকে তিন হাজার ৫০০ টাকা, সাহা ট্রেডার্সকে দুই হাজার ৫০০ টাকা এবং মেসার্স রমেশ ট্রেডার্সকে তিন হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মো: শাহ শোয়াইব মিয়া জানান, অতিরিক্ত মুনাফার আশায় কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর পাশাপাশি সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।