অসুস্থ থানা আমিরের শয্যাপাশে জামায়াত আমির

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো
ছবি : নয়া দিগন্ত

চিকিৎসাধীন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানকে দেখতে রাজধানীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে গেলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বুধবার রাতে জামায়াত আমির হাসপাতালে গিয়ে মাওলানা মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার ক্রমশই অবনতি ঘটছে। সিলেট মহানগরী ও দক্ষিণ সুরমা থানা জামায়াতের পক্ষ থেকে সকলেরর কাছে মাওলানা মুজিবুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়েছে।