রাবির নতুন ভিসি হলেন অধ্যাপক ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।

রাবি প্রতিনিধি
রাবির নতুন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম
রাবির নতুন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ড. মো: ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমাদের কাছে এখনো প্রজ্ঞাপণ আসেনি। তবে আমরা জানতে পেরেছি নতুন ভিসি নিয়োগ দেয়া হয়েছে। দ্রুতই নতুন ভিসিকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন সাবেক ভিসি।’