রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাসিক প্রশাসনের সাথে টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাসিক প্রশাসনের সাথে টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ |নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন সকল মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে।’

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খানসহ অন্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন প্রমুখ।