মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতার আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ওই সার বিক্রেতারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের লাইসেন্স বহালের দাবি জানান।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমুখ।
মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে ইউএনও মো: মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন তারা।



