নবীনগরে নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

বিগত তিনটি নির্বাচনে মরা মানুষ ভোট দিয়েছে

কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে। যারা ১৭ বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষ না হন তবে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে।

তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে ১ দিনও ভালো থাকবেন না। অথচ ৫ বছর দেশের মালিক হবেন সেই ব্যাক্তি, এখন আপনাদের সিদ্ধান্ত। আমরা খেলা চেইজ করবো না খেলা পাল্টিয়ে দেবো।

প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগস্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তানকে গুলি করে হত্যা করবে। কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে। যারা ১৭ বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষ না হন তবে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।

নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন,  জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম-আহবায়ক এবিএম কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, জুলাই শহীদ তানজীদ মাহমুদের পিতা সফিকুল ইসলাম প্রমুখ।

জনসভায় ১১ দলীয় জোট সর্মথিত প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফীকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আইনজীবী আব্দুল বাতেন রিকশা প্রতীক তুলে দেন।