রামেক হাসপাতালে হামে আরো ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে |নয়া দিগন্ত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে মারা গেছে ৩৮ জন।