নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরি নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে কোরআনের ২০০ হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে বেগমগঞ্জের উপজেলার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আমিমুল ইহসান ফাহাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থ। যারা কোরআন মুখস্থ করে নিজেদের অন্তরে ধারণ করে, তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী। কোরআনরের হাফেজরা শুধু নিজেদের নয়, সমাজ ও জাতির জন্যও আলোর দিশারী।’
বক্তারা আরো বলেন, ‘বর্তমান সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের গুরুত্বর্পূণ ভূমিকা রয়েছে। তাই নতুন প্রজন্মকে কোরআনরের শিক্ষা ও আর্দশে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


