রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে পুকুরে ধরা মাছগুলো তিনটি এতিমখানা ও সাতটি মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



