অধ্যক্ষ শাহাবুদ্দিন

‘বগুড়া উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে’

‘আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনা জনগণ জেনে গেছে। নতুন করে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী সমাবেশ
দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ‘বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। জনগণের রায়কে আর ছিনতাই হতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর হারানোর কিছু নাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনা জনগণ জেনে গেছে। নতুন করে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করা হলে জনগণ রুখে দিবে।’

রোববার (২২ মার্চ) বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী সমাবেশ করেছে জামায়াত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও উপনির্বাচন পরিচালনরা কমিটির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আবু তাহের।

সমাবেশে আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য বগুড়া সদরের ভোটারদের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ শাহাবুদ্দিন।