বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সাংবাদিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট প্রেস ক্লাব ভবনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র ব্যবস্থাপনায় সাংবাদিকদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমূখ।



