চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সদর ঘাট এলাকায় একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম নয়া দিগন্তকে এই তথ্য জানান।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানিয়েছেন।



