বান্দরবানে জ্বালানি তেলের সঙ্কট তদারকি এমপি সাচিং প্রু জেরীর

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
নয়া দিগন্ত

বান্দরবানে জ্বালানি তেলের চলমান সঙ্কটে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ তদারকি করেছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পাম্পে তেল মজুদ থাকার পরেও বিতরণ না করার অভিযোগ পেয়ে তিনি সরেজমিনে যান।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি।

এসময় মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। তিনি শহরের বাস স্টেশনে পাহাড়িক ফিলিং স্টেশনে নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল দেয়া তদারকি করেন। এমপি তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশন গিয়ে মালিক পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ও পাম্প খুলে দেয়ার নির্দেশ দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল বিতরণ করেন।

এসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় এমপির তদারকিতে সন্তোষ প্রকাশ করেন পর্যটক ও স্থানীয়রা।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী সাংবাদিকদের বলেন, ‘তেল সংকটে পর্যটন শিল্প সংকটের মুখে পড়ছে। আমাদের সবাইকে মিলে এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।’ তিনি জ্বালানি তেল সরবরাহকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানান।

এদিকে, তেল সংকটের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানের প্রতিটি পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে।