পটিয়ায় পথচারীকে বাঁচাতে বাস উল্টে নিহত ১, আহত ২

শনিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে পটিয়া বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya

চট্টগ্রামের পটিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন ।

শনিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে পটিয়া বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ‘দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।