ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় আবুতোরাব স্কুল মাঠে মঘাদিয়া ও মায়ানী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসেবা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই মিরসরাই জনপদে হবে না। যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে চালিয়ে দলে ভীড় করছেন আপনাদের কারণে মানুষ কষ্ট পাচ্ছে দলের বদনাম হচ্ছে৷ আওয়ামী মনোভাব পরিহার করেন৷ আমি নির্বাচিত হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। দ্রুত শুধরে যান।
নুরুল আমিন চেয়ারম্যান ভোটারদের বলেন, ১৭ বছর পর মানুষ ভোটের মুখ দেখছে। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিবেন।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, নজরুল গবেষক ও শিক্ষাবিদ কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন বাদল, বিএনপি নেতা মহিউদ্দিন, মুসা চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, বিএনপি নেতা এম হেলাল উদ্দিন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে আবুতোরাব বাজারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।



