ধর্মীয় শিক্ষায় নতুন সংযোজন, লংগদুতে ওয়ামির কমপ্লেক্স

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামি কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথের (ওয়ামি) উদ্যোগে নির্মিত মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামি কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ামির উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের সঞ্চালনায় এবং ওয়ামির জেলা প্রতিনিধি ও লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ামির পরিচালক ড. হৃদুওয়ানুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার রাঙ্গামাটির চেয়ারম্যান মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ড. হৃদুওয়ানুল হক বলেন, ‘সারাদেশের ন্যায় দুর্গম পাহাড়ি জনপদেও ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিস্তারে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মসজিদ-মাদরাসা কমপ্লেক্স স্থানীয় সাধারণ মানুষ ও শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।’

সবার সম্মিলিত সহযোগিতায় এ অঞ্চল ধর্মীয় আলোয় আলোকিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, একই দিনে আটারকছড়া ইউনিয়নের আটারকছড়া এলাকায় ওয়ামির উদ্যোগে আরো একটি মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।