গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় রসুলপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
জামায়াতের ঈদ পুনর্মিলনী
জামায়াতের ঈদ পুনর্মিলনী |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় রসুলপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে রসুলপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ভাটারা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাকসুদুল হাসান।