কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

আটকরা হলেন- মো: সোহেল (৩৪), মো: ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো: নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযান
উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযান |নয়া দিগন্ত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসিন সাদেক। এ সময় পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম প্রশাসনকে সহযোগিতা করে।

আটকরা হলেন- মো: সোহেল (৩৪), মো: ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো: নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো: সোহেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। মো: ইউসুফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। রবিউল ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মো: নাইম শাহাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসিন সাদেক জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।