যশোর-কুষ্টিয়া অঞ্চলে জামায়াতের বিজয়ী ১৬ সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

এ সময় বিজয়ী ১৬ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান
যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান |নয়া দিগন্ত

বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ী ১৬ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

এ সময় তিনি বলেন, ‘জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে।’

এ সময় বিজয়ী ১৬ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।